• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, উদ্ধার শতাধিক পর্যটক

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ০৫:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়েছে। দুর্যোগে পানিবন্দি মানুষের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি দুর্গম এলাকা থেকে শতাধিক পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনেছে বাহিনীটি।

বুধবার (৮ জুলাই) তারিখে প্রকাশিত বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টিপাত ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচি উপজেলার বলিপাড়া বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া, মুসলিমপাড়াসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক পরিবারের আনুমানিক ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন।

এ পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল বুধবার দুপুরে বন্যাকবলিত এলাকায় যায়। সেখানে তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বলিপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া থানচির বন্যাদুর্গত ও দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া এবং বড়পাথর এলাকা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে যাওয়া শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছে বাহিনীটি। অতীতের ধারাবাহিকতায় এবারও বন্যাকবলিত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সঠিক পরিকল্পনায় প্রকল্পের সময় ও ব্যয় কমানো সম্ভব: শাহে আলম
ছবি: ভিওডি বাংলা
ডেঙ্গু ও মাদক প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের
(ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বন্ধ হবে বিদেশমুখিতা: প্রধানমন্ত্রী