• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

হাওর উপজেলা

খালিয়াজুরীতে লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা

   ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পি.এম.

নেত্রকোণা প্রতিনিধি

জেলার হাওর উপজেলা খালিয়াজুরীতে সাড়ে ১৭ বছর পর বাড়িতে ফেরা বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে খালিয়াজুরী কলেজ মাঠে স্থানীয় উপজেলা বিএনপি এই গণসংবর্ধনার আয়োজন করে। এতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মীদের জেল খাটিয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিস্ট সরকার অনেক জুলুম করেছে, তবুও তিনি এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি। 

তিনি বলেন, আর এখন সেই জুলুমকারী নেত্রী কোথায়? এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো, যে নেত্রী দেশ ছেড়ে পালায়। দেশে এখনো কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। এসব মোকাবেলা করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। 

বাবর আরো বলেন, দেশের বেকারদের কাজে লাগাতে হবে। তারাই হবে দেশের উন্নয়নের চাবিকাঠি। 

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির নেতা এসএম শফিউল আলম সুজা প্রমুখ। 

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনায় এসে পৌঁছেন। সেখানে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনায় অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না