• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি    ৮ জুলাই ২০২৬, ০১:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় অবস্থিত একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া উপেক্ষিত হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে প্রাণ গেল ব্রাজিল সমর্থকের
আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে প্রাণ গেল ব্রাজিল সমর্থকের
ছবি: সংগৃহীত
পানির নিচে রেললাইন, বন্ধ কক্সবাজার রুটে ট্রেন চলাচল
ছবি: সংগৃহীত
মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা