• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি

ইউএনকপস সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাষ্ট্র যাত্রা

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০২:১৮ পি.এম.
ইউএনকপস ২০২৬ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: ভিওডি বাংলা
ইউএনকপস ২০২৬ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: ভিওডি বাংলা

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইউএনকপস ২০২৬ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাঁচ সদস্যের এ প্রতিনিধিদলে আরও রয়েছেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান, নীতিনির্ধারক ও শান্তিরক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁদের বক্তব্যে জাতিসংঘের ভবিষ্যৎ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা এবং শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিনের অবদান তুলে ধরা হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা ও পরিকল্পনাও উপস্থাপন করা হবে।

সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধি দল জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ভূমিকা, ভবিষ্যৎ অংশগ্রহণ বৃদ্ধি, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চপদে বাংলাদেশি কর্মকর্তাদের প্রতিনিধিত্ব এবং প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশি পুলিশ সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি
সালাহউদ্দিন আহমদ
রাতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী