• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সহাবস্থানে দেশকে এগিয়ে নিতে চাই’

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

৫২-এর ভাষা আন্দোলনের একটা তাৎপর্য রয়েছে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি সহাবস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই। রাজনীতির যে পুরোনো এলিমেন্টগুলি- হানাহানীর রাজনীতি, বিশেষ করে ক্যাম্পাসগুলিতে যা দেখছি, তা আমরা কোনোভাবেই দেখতে চাই না। বাংলাদেশের সাধারণ জনগণ তা আর দেখতে চায় না। আমরা সহাবস্থান চাই। সবার রাজনীতি করার অধিকার রয়েছে সবাই যাতে সেই চর্চা করতে পারে সেটাই আমরা দেখতে চাই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, বায়ান্নর যে ভাষা আন্দোলন তার একটা তাৎপর্য রয়েছে। বর্তমান প্রজন্মকে  ভাষা আন্দোলনের ইতিহাস ভালোমতো জানতে হবে, বুঝতে হবে। কারণ ভাষা আন্দোলনের উপর ভিত্তি করেই একাত্তরের মুক্তিযুদ্ধের পিলার রচনা হয়েছিলো। আপনারা আবারও দেখেছেন ২০২৪ সালে ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হই এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। অতএব, আমাদের বুঝতে হবে যে- বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার। বিশেষ করে তরুণ প্রজন্ম তথা নতুন প্রজন্ম পুরানো ধাচের হানাহানীর রাজনীতি থেকে বের হয়ে আসতে চায়, তারা আর এটা দেখতে চায় না।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক