• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া উন্নতি সম্ভব নয়: খসরু

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
আমাদের নতুন চিন্তার, নতুন বাংলাদেশ তৈরির সংগ্রাম করতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু সংস্কার করে কিছু হবে না। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর জিমনেসিয়াম মাঠে একুশে বইমেলায় এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, বিগত সময়ে দেশের পাঠ্যক্রমে শুধু একটি দলের পরিবারের কাহিনি পড়তে বাধ্য করা হয়েছিলো। কোনো ভিন্নমত থাকলে তাদের নানা হয়রানির শিকার হতে হয়েছে। বইমেলাসহ বিভিন্ন সময়ে লেখকদের স্বাধীন চিন্তার প্রতিফলন হয়নি। মানুষ মুক্তভাবে তাদের মতামত পেশ করতে পারেনি। জাতিকে ফ্যাসিস্ট সরকার সবসময় বাক্সবন্দি চিন্তা দ্বারা দমন করে রেখেছিলো। 

তিনি বলেন, আমরা যদি তাদের পথ অনুসরণ করি তাহলে শহীদ জিয়ার সবার মত প্রকাশের স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবায়ন হবে না। দেশের মানুষের চিন্তার মনোজগতে পরিবর্তন হয়েছে। সবার জন্য সমান ক্ষেত্র তৈরি করতে হবে। 

বিএনপির সংস্কার প্রস্তাবে ৩১ দফায় পরিষ্কারভাবে সবকিছু দেওয়া আছে উল্লেখ করে আমীর খসরু বলেন, জাতীয় সরকার গঠন করে সবাই মিলে বাস্তবায়ন করা হবে। সংস্কার নিয়ে যারা এখন বেশী শোরগোল করছে বিএনপি অনেক আগেই এই সংস্কার প্রস্তাব তৈরি করেছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে। এই বার্তা নিয়ে আমরা সারা দেশের মানুষের কাছে যাচ্ছি।

বিএনপির এই নেতা বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে তাদের কোনো ম্যান্ডেট নাই। জনগণের মতামত নিয়ে সংস্থার করতে হবে। নতুন চিন্তার নতুন বাংলাদেশ তৈরির সংগ্রাম করতে হবে আমাদের। শেখ হাসিনার পথে হাঁটলে আমাদের চলবে না। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। 

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক