• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদ মিনারে বিএনপি নেতা এ্যানির শ্রদ্ধা

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২১ পি.এম.

লক্ষ্মীপুর প্রতিনিধি 

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, লক্ষ্মীপুর জজকোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ্ মো. এমরান এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

এর আগে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং পুলিশ সুপার মো. আক্তার হোসেন।

এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক