• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ফ্যাসিবাদ যতোই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না’

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য। তারা যতোই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে, জাতির হৃদয়ে বেঁচে থাকবেন ভাষা শহীদরা। তাদের ভুলে গেলে, শহীদদের অবমাননা করা হবে।

তিনি আরও বলেন, ৫২-তে যারা লড়াই করেছেন তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন।

২৪-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে বলে জানান ডা. শফিকুর রহমান।

ভিওডি বাংলা/এম, 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক