• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৬ এ.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার(২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১২ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।  

রাত ১২টায় অধ্যাপক ইউনূস শহিদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকলে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।  

ভাষা শহিদদের স্মরণে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।  

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী