• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ. লীগ দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে : আবদুস সালাম

   ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি 

গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করেছে, স্বাধীনতার পর রাস্ট্র ক্ষমতায় এসে মানুষকে না খাইয়ে মেরেছে, বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম। 

বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, শেখ হাসিনা ক্ষমতা দখল করে সবকিছু খেয়ে ফেলেছে। ব্যাংক, বিমা শেয়ারবাজার সবকিছুই ধ্বংস করেছে । দেশের মানুষের অধিকার ভারতের কাছে বেচে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ১৫ বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, অধিকার ক্ষুন্ন করেছে। আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। পরিষ্কার কথা আপনাদেরকে লং টাইম ক্ষমতায় বসানো হয়নি। আপনাদের বসানো হয়েছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে।  

তিনি আরও বলেন, একটা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা ভোট চাই। আর সেই নিরপেক্ষতার ভিত্তিতেই আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। আপনাদের মধ্যে যদি কেউ কেউ ক্ষমতার লিপ্সায় পেয়ে বসে, তাহলে তাদেরকে সেখান থেকে বের করেন। না হলে তাদের জন্য আপনাদের চরিত্র নষ্ট হবে। আমরা বিশ্বাস করি, একটি নিরপেক্ষ সরকার হিসেবে আপনারা এই দেশের জনগনের রায় নেবেন, একটা ভোট করবেন সেই ভোটের মাধ্যমে এই দেশের জনগন যাকে খুশী ভোট দিবে সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে।

বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ৭১ এর ২৫ মার্চ যখন স্বাধীনতার ঘোষনা দেওয়ার কথা ছিল, তখন শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল । যখন তাজউদ্দীন আহমেদ তার কাছে গিয়েছেন, তখন মুজিব বলেছিল “তোমরা কি আমাকে মারতে চাও?"

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান নিজের জীবন বিপন্ন করে বুকে সাহস নিয়ে ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। 

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না