• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুবলীগ নেত্রী এফডিসির এমডি!

   ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

যুবলীগ নেত্রী মাসুমা রহমান তানি। তার ঘনিষ্ঠজন খালিদ মাহবুব তুর্য্য। তিনি যুবলীগের সেক্রেটারি নিখিলের সহচর। তানী-তুর্য্য মিলে শেখ মুজিবকে নিয়ে বাংলাদেশে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবের বক্তব্য নির্ভর ওই ছবির নাম ‘চল যাই’। জুলাই-বিপ্লবের সময় এ জুটির ভূমিকা প্রায় সবারই জানা। স্যোশাল মিডিয়ায় নানা পোস্ট দিয়েছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে। নিজেও ছাত্র-জনতাকে ঠেঙ্গাতে নেমেছেন মাঠে। যুবলীগ নেত্রী সেই তানি এখন এফডিসির মহাপরিচালক। অতিরিক্ত সচিব পদমর্যাদায়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মিস মাসুমা রহমান তানিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।

এরপর থেকেই চলচ্চিাঙ্গণে প্রতিবাদের ঝড় বইছে। প্রশ্ন উঠেছে নিয়োগটি কী ভুলে, সবার অগোচরে হয়েছে নাকি পরিকল্পিতভাবে? অন্তর্বর্তী সরকার নাকি সংস্কার করছে? তাহলে এরা কোন মাপকাঠিতে সব দায়িত্ব পায়? চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগত নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এটি প্রতিহত না করা হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। এরই মধ্যে সামনে ভাসছে ২০১৪ সালে তানি-তুর্য্যর অন্তরঙ্গ মুহুর্তের ছবি। চাউর হচ্ছে তানি-তুর্য্যদের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক।

তানিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়ার নিন্দা ও প্রতিবাদবিএনপির সাংস্কৃতিক সম্পাদক নায়ক আশরাফ হোসেন উজ্জল বলেন, যুবলীগের অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে নির্মিত সিনেমার পরিচালক মাসুমা রহমান। এ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। তা না হলে জাতীয়তাবাদের আদর্শের চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মীরা দেশের সাধারন জনগণকে সঙ্গে য়ে বিএফডিসি ঘেরাও কর্মসূচী দিতে বাধ্য হবো। এর সকল দায়-দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে। 

জানা যায়, যুবলীগের সেক্রেটারি নিখিলের বিশ্বস্ত সহচর খালিদ মাহবুব তুর্য্য জুলাই বিপ্লব চলাকালীন সরাসরি বিরোধীতা করে একাধিক পোস্ট করে। ১৭ জুলাই এর পোষ্টে বিএনপি কে ইঙ্গিত করে সরকার পতনের বিরোধিতা করে সমালোচনা করলেও ৫ আগস্ট পোস্ট এডিট করে বিএনপির নাম কেটে দেয়। মাসুমা রহমান তানিও জুলাই বিপ্লবের বিরোধীতা করে একাধিক পোস্ট করেছেন। তা ৫ আগস্টের পর  ডিলিট করে। উভয়ের কৃতকর্মের ছবি আপন দেশ-এর কাছে আছে।   

২০১৫ সালে দেশের মানুষ যখন গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই করেছিল, তখন এ দুই জন আওয়ামী অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে সিনেমা নির্মাণ করেন। এ কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল দেয়ার প্রতিবাদে সকল আন্দোলন চাপা পড়ে যায়। এ সিনেমা ২০১৮ সালের রাতের নির্বাচনের সময় প্রোপাগান্ডা ছড়ায়। ২০২০ সালে মুজিববর্ষের সিনেমা হিসেবে আগস্টে রিলিজ করে ছবিটি। 

এ মাসুমা তানী আওয়ামী এমপি অভিনেতা ফেরদৌসের ঘনিষ্ঠ হিসেবে এফডিসিতে দাপুটে ছিলেন। কিছুদিন আগেও এফডিসিতে স্থগিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে আওয়ামী লীগের দুটি প্যানেলের ‘আওয়ামী লীগের ভাগাভাগির নির্বাচনের জন্য মাসুমা তানি ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ আছে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী