• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

EDOTCO bangladeshCo Ltd.

রবি নেটওয়ার্ক মেইনটেইন্স এর ছাটাইকৃতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

   ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ পি.এম.

 জ্যেষ্ঠ প্রতিবেদক 

EDOTCO bangladeshCo Ltd. রবি নেটওয়ার্ক Maintenance এর কাজের জন্য Third party HR এর মাধ্যমে অনেক দেশীয় ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান অস্থায়ী পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বিগত ১২-১৪ বছর আগে। শুরুতে ৩ মাসের চুক্তি ভিত্তিক হলেও গত কয়েক বছর কোন প্রকার লিখিত চুক্তি ছাড়াই কর্মরত ছিল এই সকল কর্মচারীরা। 

চুক্তি অনুযায়ী প্রত্যাহিক (সপ্তাহিক সরকারি ছুটি ব্যাতিত) সাড়ে ৮ ঘন্টা কাজের কথা উল্লেখ থাকলেও ফিল্ড অপারেশন এর প্রয়োজনে এদেরকে দিয়ে ১২-১৪ ঘন্টা কাজ করানো হত। এমককি সরকারি  ছুটির দিনিও কাজ করানো হত কোন পারিশ্রমিক ছাড়াই। কিন্তু যারা স্থায়ী কর্মচারী তাদের ক্ষেত্রে নিয়ম ভিন্ন তারা সপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার এবং সরকারি ছুটি উপভোগ করতে পারতো। 

স্থায়ী কর্মীরা সরকারী ছুটির দিনে কাজ করলে তাদেরকে বেতনের বাইরে পারিশ্রমিক দেয়া হত। একই জায়গায় কাজ করে এই কর্মীরা বৈষম্যে শিকার। স্থায়ী কর্মচারীরা ইন্সুইরেন্স, ছেলেমেয়ের লেখা পড়ার ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রফিট শেয়ার সহ আরও অনেক সুযোগে সুবিধা পেলেও অস্থায়ীদের জন্য কোন সুযোগ সুবিধাই ছিলো না। ছাটাইকৃতরা ছিলো বৈষম্যের শিকার। এত বৈষম্য থাকা সত্বেও কাজ চালিয়ে যাচ্ছিলো এই কর্মীরা।  

কিন্তু কিছুদিন আগে Edotco Bangladesh Com Ltd. কোম্পানির প্রধানের দায়িত্বে আসে কিছু স্বার্থানেসি ইন্ডিয়ান ম্যানেজমেন্ট। তারা দায়িত্বে এসে কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে, কোন পূর্ব ঘোষনা ছাড়াই প্রায় দুই শতাদিক কর্মচারীকে চাকুরীচ্যুত করে যা সম্পূর্ণ শ্রম আইন লংঘন। সামনে রোজা ও ঈদকে সামনে রেখে ইন্ডিয়ান দোষর এবং বাংলাদেশে কিছু দুর্নীতগ্রস্থ ম্যানেজমেন্ট দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।

দ্রুত সময়ের মধ্যে এইসব ছাটাইকৃত কর্মীকে চাকুরীতে পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে। আর এই বিষয়ে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা। তাদেরকে চাকুরীতে বহাল না করলে কঠোর কর্মসুচীর হুশিয়ারীও দেন চাকুরী হারা এইসব ভুক্তভোগী।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী