• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

   ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভা’য় জানানো হয়, ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে।

সভায় আরও জানানো হয়, এ বছর বাংলাদেশ ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪৩ হাজার ৫৫০ জনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি ৪৩ হাজার ৫৫০ জনকে সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহণ করবে।

এ বছর হজযাত্রীদের জন্য ফ্লাইট ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

হজ পরিবহণ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইনস, হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৩০১৯ হজযাত্রী
১০৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৩০১৯ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী
২৬ মে হজ সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী
ইসলামে শ্রম ও সহকর্মীর মূল্য
ইসলামে শ্রম ও সহকর্মীর মূল্য