আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াত ও জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা। বিএনপি আগে জাতীয় সংসদ নির্বাচন চাইলেও জামায়াত ও ছাত্ররা আগে স্থানীয় ভোট চায়।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ডিসি-বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে তারা সমস্যায় আছেন। তারা স্থানীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক এটা চাই। এ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকেও আলোচনা হয়েছে। সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টা দেখছে। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন সুষ্ঠু করতেও স্থানীয় নির্বাচন হওয়া জরুরি।
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের বেশিরভাগ নেতা-কর্মী পলাতক। তবে কেউ যদি কোনো অন্যায় না করে থাকে, ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে তাঁদের বাধা দেওয়া হবে না। তবে গণহত্যায় জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
উপদেষ্টা আরও বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নেই। জেলা প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন। তাঁরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাঁরা অতিরিক্ত দায়িত্ব পালন করতে চান না। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দ্রুত জনপ্রতিনিধি হওয়া উচিত। এ বিষয়ে কথাবার্তা চলছে। নির্বাচন না হলে প্রশাসক বসাতে হবে।
ভিওডি বাংলা/এম







