• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণ-অভ্যুত্থানে

শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে, ভারতকে এটা বুঝতে হবে: সাকি

   ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৫ পি.এম.

লালমনিরহাট প্রতিনিধি 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘নদী অববাহিকায় সবার অধিকার আছে। উজানের দেশ বলে ভারত একতরফা পানি প্রত্যাহার করতে পারবে না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দিনের পর দিন, বছরের পর বছর তারা এই কাজটাই চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার ছিল। গণ-অভ্যুত্থানে তারা পালিয়ে গেছে। ভারতকে এটা বুঝতে হবে। বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে চায়। ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায়।’ 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নদী রক্ষা আন্দোলনের ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচির উদ্বোধনী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘এখানে সব থেকে বেশি দরকার মানুষের ঐক্য। মানুষ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দেওয়া জায়েজ আছে। বাংলাদেশের সামনে এখন অসাধারণ ভবিষ্যৎ। পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করছে। এটা সম্ভব শুধু মানুষের ঐক্যের মাধ্যমে। এটা মানুষের ঐক্যের লড়াই।’

তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই, অবিলম্বে তিস্তাসহ ৫৪টি নদীর বিষয়ে তারা কথা বলবেন। আন্তর্জাতিক ফোরামে যেতে হবে। কনভেনশনগুলোতে স্বাক্ষর করতে হবে। আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারাও এই কাজগুলো করবে।’

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্র বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সমন্বয়ে নদী রক্ষা আন্দোলন ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগান নিয়ে তিস্তা নদীর ১৩টি পয়েন্টে টানা ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন হচ্ছে। এতে বিএনপি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের শরিকরা অংশগ্রহণ করে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা