• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

কোরবানি ঘিরে আহত ১১১ জনের চিকিৎসা ঢামেকে

নিজস্ব প্রতিবেদক    ২৯ মে ২০২৬, ০২:২৬ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদুল আজহার দিনে কোরবানির পশু জবাই, মাংস কাটাকাটিসহ বিভিন্নভাবে আহত হয়ে ১১১ জন ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত সময়ে এ চিকিৎসা নেন তারা।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে গুরুতর অন্তত ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আহতরা পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ, বংশালসহ সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমণ্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, গরুর লাথি ও শিংয়ের গুঁতা খেয়ে এবং মাংস কোপাতে গিয়ে নিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগাসহ নানাভাবে আহত হয়েছেন তারা।
ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোর থেকে মাঠে ডিএসসিসির জরুরি দল
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত অবিরাম বৃষ্টিতে স্থবির ঢাকা, জলজট-যানজটে চরম ভোগান্তি
টানা বৃষ্টিতে সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ। ছবি: সংগৃহীত
পানির নিচে ঢাকার অলিগলি, দুর্ভোগে নগরবাসী