গলাচিপায় অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত, আহত ২

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে গলাচিপা থানার এসআই সুমন চন্দ্র মজুমদার সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে যান এবং নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের আরহি মো. তামিম হাওলাদার ও ফয়সাল গুরুতর আহত হন। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী মো. সোহরাব হাওলাদার ও মো. ফরিদ হাওলাদার গুরুতর আহত হন।
নিহত মো. তামিম হাওলাদার পিতা মো. জব্বার হাওলাদার (জিলাম) ও ফয়সাল পিতা আবু মিয়া শ্যামলীবাগ, ২নং ওয়ার্ড, গলাচিপা পৌরসভার বাসিন্দা। এছাড়া, অটোগাড়ীর যাত্রী মো. সোহরাব হাওলাদার পিতা মৃত হাসেম হাওলাদার সাং- বনানী সড়ক, ৯নং ওয়ার্ড, গলাচিপা পৌরসভা ও মো: ফরিদ হাওলাদার পিতা মো. কামরুল ইসলাম, সাং শ্যামলীবাগ, ২নং ওয়ার্ড, গলাচিপা পৌরসভার বাসিন্দা।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক তামিম হাং কে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে পাঠানো হয়েছে। বরিশাল নেওয়ার পথে ফয়সাল মারা গিয়েছে বলে জানাযায়।
গলাচিপা অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ দূর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তামিম গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে মৃত্যুবরণ করেন আর অপর জন ফয়সাল বরিশাল নেওয়ার পথে মৃত্যুবরণ করার সাংবাদ পেয়েছি। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরে জানাজার নামাজে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য জননেতা জনাব হাসান মামুন ভাই এবং তিনি শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ভিওডি বাংলা/এসআর







