• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

বেলুচিস্তানে ট্রেনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০১:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলায় ২৪ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৪ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বেলুচিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী একটি শাটল ট্রেনে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা এবং বহু মানুষকে আহত করার ঘটনা অত্যন্ত বর্বরোচিত ও ন্যক্কারজনক।

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

গোলাম পরওয়ার আরও বলেন, পাকিস্তানে বিভিন্ন সময় সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনা দেশটির স্বাভাবিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ। এই মর্মান্তিক ঘটনায় তিনি বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতিও প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, পাকিস্তানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়া প্রয়োজন। জনগণ ও শান্তিকামী সব পক্ষকে সঙ্গে নিয়ে দেশটির সরকার এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল ইসলাম খান
বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলের ১০ জরুরি নির্দেশনা
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর