• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান আইসিটিমন্ত্রীর

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ মে ২০২৬, ০৫:৩৬ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের চলতি বছরের মে মাসের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (২৩ মে)) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আজ এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

সভায় প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন আইসিটিমন্ত্রী।

এ সময় বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময়  প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করেন।

আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই ছবি তৈরি ও এডিটের নতুন টুল আনলো মেটা
এআই ছবি তৈরি ও এডিটের নতুন টুল আনলো মেটা
রসায়নে নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগি
যুক্তরাষ্ট্র ছেড়ে চীন গেলেন নোবেলজয়ী বিজ্ঞানী
নির্বাচিত ক্যামন ও পোভা সিরিজের স্মার্টফোনে নতুন মূল্য ঘোষণা করেছে টেকনো। ছবি: সংগৃহীত
টেকনোর স্মার্টফোনে মূল্যছাড়