নৌ পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার

নৌ পুলিশ সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার টুকেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দিলীপ কুমার দাশের নেতৃত্বে এস আই(নিরস্ত্র) জাহাঙ্গীর হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ যাদুকাটা নদীতে নৌ টহল ও অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে (২১ মে) সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বড়দল উত্তর ইউপিস্থ বারিক্কা টিলা নামক স্থানে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে খেয়াঘাটে এলাকা চোরাকারবারী ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ক্রয় বিক্রয় করছে।
পরে অফিসার ও ফোর্স তাৎক্ষণিক বর্ণিত ঘটনাস্থলে পৌছাইলে দু'জন চোরাকারবারী নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তায় কাগজের কার্টুনসহ মদের বোতল যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে রেখে কৌশলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা ও কার্টুন তল্লাশী করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ৯৫ বোতল মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহতসহ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/এসআর







