• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিশু রামিসার বাসায় যেতে পারেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০৮:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাসায় যেতে পারেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, তিনি কখন যাবেন তা এখনও প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিএনপির একটি বিশ্বস্ত সূত্র ভিওডি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, শিশু রামিসা ও তার পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সমবেদনা জানিয়ে পাশে দাঁড়ানোর বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর।

সম্প্রতি দেশজুড়ে আলোচিত বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে ধারাবাহিকতা, এটি তারই অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রামিসার পরিবারের সাথে দেখা করে তিনি তাদের সার্বিক খোঁজখবর নেবেন এবং পাশে থাকার আশ্বাস দেবেন বলে আশা করা হচ্ছে।

এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে সফরের সার্বিক সূচি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো অত্যন্ত গোপনীয়তা রক্ষা করছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১১০০ কোটি টাকার ধান পঁচার সুযোগ নিলো সিন্ডিকেট
হঠাৎ অস্থির চালের বাজার: ১১০০ কোটি টাকার ধান পঁচার সুযোগ নিলো সিন্ডিকেট
১০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব
১০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব