• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘বৃক্ষরোপণ অভিযান’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পি.এম.
‘বৃক্ষরোপণ অভিযান’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান
ছবি: আইএসপিআর

সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

রোববার (১২ জুলাই) নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে অভিযানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত হয়।

এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৯ জুলাই দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী প্রধান বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে।

তিনি বিশেষ করে উপকূলীয় এলাকায় অধিক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃক্ষরোপণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব নৌ ঘাঁটি, স্থাপনা ও উপকূলীয় এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখে মানুষ, মাথাপিছু বরাদ্দ ২৮ টাকা
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মাথাপিছু বরাদ্দ ২৮ টাকা
ছবি: ভিওডি বাংলা
চিফ প্রসিকিউটর দেশে ফিরলেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হবেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে বাড়ছে দেশি-বিদেশি বিনিয়োগকারীর আস্থা: অর্থমন্ত্রী