• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আক্রান্ত শিশুর সংস্পর্শ বাড়াচ্ছে হামের ঝুঁকি

   ২১ মে ২০২৬, ০২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে গত চারদিন ধরে হাসপাতালে কাতরাচ্ছে ছয় মাসের নুসরাত। এক সপ্তাহ আগেই একই হাসপাতালে ভর্তি ছিল তার ভাই, কারণ হাম। ভাইয়ের পরেই সে আক্রান্ত হয়। 

বিশেষজ্ঞরা বলছেন হামে আক্রান্ত রোগীর পাশে সুস্থ শিশুদের উপস্থিতি হামের সংক্রমন আরও বৃদ্ধি করছে। হাসপাতালে একাধিক সদস্যদের উপস্থিতি যেমন চিকিৎসা সেবা বিঘ্নিত করছে সাথে বাড়াচ্ছে ঝুঁকি। ফলে হাসপাতালে অহেতুক ভীড় না বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের।

হামে একই পরিবারের এক শিশু আক্রান্ত হলে অন্য শিশু সংক্রামক হবার সম্ভাবনা বেশি। তবুও হাসপাতালে দেখা যায় একই পরিবারের রোগীর পাশে থাকে তাদের ভাই বোনেরাও। এসব শিশুরাও থাকে উচ্চ ঝুঁকিতে।

এছাড়া রোগীর বিছানায় একাধিক মানুষের অবস্থান ও যাবতীয় কাজ সম্পাদনদের ফলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেগ পেতে হয় বলে জানান চিকিৎসকরা। এতে শিশুর সুস্থতার ক্ষেত্রে সময় বেশি লাগে বলে জানান তারা।

রোগীর পাশে পরিবারের একজন সদস্য ছাড়া অন্য সদস্যদের না থাকার আহ্বান সংশ্লিষ্টদের।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন ঈদের পর : স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন ঈদের পর : স্বাস্থ্যমন্ত্রী
একদিনে হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল একদিনে হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা