• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত বগুড়া সিটি প্রশাসকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০১:৩২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন।  এ সময় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, গাজী রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার (২০ মে) দুপুরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।  এ সময় ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। 

শ্রদ্ধা নিবেদনের পর স্থানীয় সরকার  প্রতিমন্ত্রী  মীর শাহে আলম বলেন, গত ১৯ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় জেলাটিকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বগুড়ায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।  সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি ও পাইলট প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।  তার ভাষ্য, বগুড়া ও আশপাশের জেলার তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের পাশাপাশি কার্গো বিমান ওঠানামার সুবিধা থাকবে।  উত্তরাঞ্চলের কৃষিপণ্য, বিশেষ করে আলু ও সবজি, কার্গো বিমানে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পটির দৃশ্যমান কাজ শুরু হতে পারে। পাশাপাশি বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ এবং বগুড়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।  এ জন্য বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে।  আগামী সংসদ অধিবেশনে বিষয়টি তোলা হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ বছরও বাংলা ভাষায় প্রচার হবে হজের খুতবা
এ বছরও বাংলা ভাষায় প্রচার হবে হজের খুতবা
দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু