• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে আইনজীবী সমিতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ১৮ মে ২০২৬, ০৭:৪৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বার আইনজীবী সমিতি।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় সমিতির উদ্যোগে সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বার আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন, ঢাকা বার আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান আনিস উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীবাগ ইসকনে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মহাউৎসব উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: ভিওডি বাংলা
সব ধর্মের মানুষের উন্নয়নেই কাজ করছে সরকার: মির্জা ফখরুল
চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জুলাই শহীদদের নিয়ে ইশরাকের বক্তব্য। ছবি-ভিওডি বাংলা
জুলাই শহীদদের স্মরণে দেশব্যাপী স্মৃতিস্তম্ভ নির্মাণ হবে: ইশরাক
মোজাফফর হোসেন
৪৫ বছর পর জিয়াউর রহমানের খুনি গ্রেপ্তার