কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

কলমাকান্দায় ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) ভোর রাতে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গৌরীপুর জোড়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। নাসির উদ্দিন গৌরীপুর গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, বিশেষ কায়দায় সিলিন্ডারের ভেতর ও চালের বস্তায় করে ভারতীয় মদ পাচারের সময় তাকে আটক করা হয়। এ সময় ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।
অভিযানে অংশ নেন এসআই ফেরদৌস আলম, এএসআই আল মামুন, এএসআই নজরুল ইসলাম, এএসআই মাজহারুলসহ সঙ্গীয় ফোর্স।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম জানান, মাদকের বিরুদ্ধে কলমাকান্দা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
ভিওডি বাংলা/এসআর







