• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারকা সমৃদ্ধ ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক    ১৫ মে ২০২৬, ০৬:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। তবে ঘোষিত দলে জায়গা হয়নি এদুয়ার্দো কামাভিঙ্গা-র।

রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, চোটের কারণে কামাভিঙ্গা কঠিন একটি মৌসুম পার করেছেন এবং খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। দল গঠনের ভারসাম্য বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলেছেন কামাভিঙ্গা। গত মৌসুমে একাধিক চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে সীমিত ম্যাচে অংশ নিতে পেরেছিলেন তিনি।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নরওয়ে ও ইরাক।

দলে আছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, মার্কাস থুরাম ও তরুণ প্রতিভা ব্র্যাডলি বার্কোলা। রক্ষণভাগে থাকছেন উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো ও জুল কুন্দে।

ফ্রান্সের বিশ্বকাপ দল

গোলকিপার: মাইক মিয়াঁ, ব্রিস সাম্বা, রবিন রিসা।

ডিফেন্ডার: জুল কুন্দে, মালো গুস্তো, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, ইব্রাহিমা কোনাতে, লুকা এরনঁদেজ, থিও এরনঁদেজ, লুকাস দিনিয়ে, ম্যাক্সো।

মিডফিল্ডার: অহেলিয়া চুয়ামেনি, আদ্রিওঁ রাবিও, এনগোলো কন্তে, ওয়ারেন জাইরে-এমেরি, মানু কোনে।

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, দিজিরে দুয়ে, ব্র্যাডলি বার্কোলা, মার্কাস থুরাম, আকলিউচে, জ্যঁ ফিলিপ মাতেতা, হায়ান শেহকি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক
বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক
ফুটবল বিশ্বকাপে যে ঝুঁকি নিয়ে সতর্ক করলেন বিজ্ঞানীরা
ফুটবল বিশ্বকাপে যে ঝুঁকি নিয়ে সতর্ক করলেন বিজ্ঞানীরা
এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা
এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা