• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল জাপান

স্পোর্টস ডেস্ক    ১৫ মে ২০২৬, ০৬:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে জাপান। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া এই দল নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।

প্রধান কোচ হাজিমে মোরিইয়াসু-এর ঘোষিত দলে নেতৃত্ব দেবেন অধিনায়ক ওয়াতারু এন্দো। গোড়ালির চোট কাটিয়ে সময়মতো দলে ফিরেছেন এই মিডফিল্ডার।

এদিকে অভিজ্ঞ ডিফেন্ডার ইয়তো নাগাতোমো নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, যা জাপানের ফুটবল ইতিহাসে অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

তবে জাপানের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে দুই গুরুত্বপূর্ণ তারকার অনুপস্থিতি। চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি উইঙ্গার কাওরু মিতোমা এবং অভিজ্ঞ ফরোয়ার্ড তাকুমি মিনামিনো-এর। বিশেষ করে মিতোমার গতি ও আক্রমণভাগে প্রভাব জাপানের জন্য বড় শক্তি ছিল।

স্কোয়াডে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলারদের উপস্থিতি চোখে পড়েছে। রক্ষণভাগে থাকছেন তাকেহিরো তোমিয়াসু ও হিরোকি ইতো। মাঝমাঠে সৃজনশীলতার দায়িত্বে থাকবেন তাকেফুসা কুবো ও রিতসু দোয়ান। আর গোলের দায়িত্ব সামলাবেন দাইজেন মায়েদা ও আয়াসে উয়েদা।

জাপানের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: জিয়ন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া।
ডিফেন্ডার:ইউতা নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা। 
মিডফিল্ডার: জুন্নোসুকে সুজুকি, ওয়াতারু এন্দো (অধিনায়ক), জুনিয়া ইতো, দাইচি কামাদা, রিতসু দোয়ান, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি।
ফরোয়ার্ড: কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, আয়াসে উয়েদা, কেন্তো শিওগাই, কেইসুকে গোটো।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক
বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক
ফুটবল বিশ্বকাপে যে ঝুঁকি নিয়ে সতর্ক করলেন বিজ্ঞানীরা
ফুটবল বিশ্বকাপে যে ঝুঁকি নিয়ে সতর্ক করলেন বিজ্ঞানীরা
এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা
এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা