• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীর মিরপুর শাহ আলী মাজারে হামলা

নিজস্ব প্রতিবেদক    ১৫ মে ২০২৬, ১২:১৭ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে হযরত শাহআলী (র.) এর মাজারে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে কিছু লোক লাঠিসোটা নিয়ে মাজারে থাকা লোকজনের ওপর হামলা চালায়। তবে পুলিশ বলছে, মাজারে হামলার ঘটনা ঘটেনি। মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল। এই অভিযান চালিয়েছে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

এদিকে মাজারে হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কিছু লোক লাঠি দিয়ে মাজারে থাকা লোকজনকে মারধর করে বের করে দিচ্ছে।

স্থানীয় বলছে, রাতে হঠাৎ করে প্রায় ৭০-৮০ জনের একটি দল মাজারে ঢোকে। তাদের হাতে লাঠি ও পাইপ ছিল। ওই দলটি মাজারে ঢুকেই মুরিদ ও জিয়ারতারীসহ সবাইকে মারধার করে। এরপর মাজার থেকে বের করে দেওয়া হয়।

শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মাজারে কোনও হামলার ঘটনা ঘটেনি। সেখানে গত রাতে রওজার পাশে কয়েকজন বহিরাগত নারী-পুরুষ মাদক সেবন করছিল। স্থানীয়রা দেখে তাদের বের করে দেয়। এছাড়া মাজারজুড়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে।

ডিএমপির দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন বলেন, মাজার প্রাঙ্গণে মাদক বিক্রি ও সেবনরোধ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকমীয়রা মাদকবিরোধী অভিযান চালিয়েছে। কোনও হামলার ঘটা ঘটেনি। গত সপ্তাহেও স্থানীয় বিএনপি নেতা মিরাজের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয় বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যাগমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাজারে থাকা মুরিদ ও জিয়ারতকারীদের লাঠি দিয়ে মারধরের দৃশ্যা দেখা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ অভিয্গে করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২০ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
সোহরাওয়ার্দী, হৃদরোগ ও নিটোরে র‌্যাবের অভিযান, আটক ১৩
ফাইল ছবি
মতিঝিল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯