• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০২:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।  হালনাগাদের তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ৬ কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাচাই-বাছাই শেষে তাদের তথ্য হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাজেট ২০২৬-২৭ কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
ফাইল ছবি
মানবিক অর্থনীতির বাজেট হাজার বিলিয়ন ডলারে দেশ
ছবি: সংগৃহীত
ব্রিটিশ কাউন্সিলে জনপরিসর নিয়ে শিল্প-স্থাপত্য প্রদর্শনী উদ্বোধন