• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকাকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব: ডিএসসিসি প্রসাশক

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০২:১৪ পি.এম.
ডিএসসিসি প্রসাশক মো.আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
ডিএসসিসি প্রসাশক মো.আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

ঢাকা সিটিকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো.আবদুস সালাম।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে নগর ভবনের সামনে এক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রশাসক বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। এর জন্য নগরবাসীকে সচেতন হতে হবে।

এ সময় তিনি বলেন, ঢাকা সিটিকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

ঢাকা শহরকে সবুজ করতে আগামী কয়েকদিনের মধ্যে গাছ রোপণ কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৩০ এপ্রিল তিনি বলেন, আদি ঢাকার মতো এই শহরকে সবুজ গাছ দিয়ে ভরিয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পুরো ঢাকাকেই গ্রিন এন্ড ক্লিন শহরে রূপান্তর করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহদী আমিন-সেদেফ ডিয়ারিং। ছবি: ভিওডি বাংলা
মাহদী আমিনের সঙ্গে আইসিএমপিডি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি: ভিওডি বাংলা
‘সবুজ দেশ গড়তে বেশি বেশি গাছ লাগান’
ছবি: সংগৃহীত
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৮ হটস্পট চিহ্নিত