• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি    ১৪ মে ২০২৬, ০১:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের মানুষ অংশ নেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে চট্টগ্রামের মীরসরাই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন সময়ে মন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

পেশাগতভাবে মাইনিং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করেন এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানা যায়। তিনি ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
প্রহসনের বিচার, অন্যায় করা হয়েছে: হাসানুল হক ইনু
ছবি: সংগৃহীত
দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ