• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৮:২২ এ.এম.
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনে দুই যুবক টিকটক ভিডিও করছিলেন। দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় পৌঁছালে দুই যুবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। অন্ধকার থাকার কারণে তারা ট্রেনটি লক্ষ করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। রেলওয়ের নিয়ম অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা
গৃহবধূ নির্যাতন মামলায় নতুন মোড়, স্বামীর দাবি অপপ্রচার
ছবি: সংগৃহীত
পাবনায় ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস