• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টাঙ্গাইলে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৮:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে বিথী বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের মধ্যে এক ছেলে ও ৩ জন মেয়ে। মাসহ ৪ নবজাতক সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। একসঙ্গে ৪ সন্তান হওয়ায় খুশি গৃহবধূর আত্মীয়-স্বজনরা।

বুধবার (১৩) মির্জাপুর কুমুদিনী হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. আলী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার (১২ মে) দুপুরে হাসপাতালের চিকিৎসকরা সিজার অপারেশনের মাধ্যমে বিথী বেগমের ৪ সন্তান হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর স্ত্রী বিথী বেগম প্রসব ব্যথা নিয়ে কয়েকদিন আগে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারির মাধ্যমে) সন্তান প্রসব না হওয়ায় বিথি বেগমরে পরিবারের সঙ্গে পরামর্শক্রমে সিজার অপারেশনের মাধ্যমে বিথী বেগমের ৪ সন্তান হয়। নবজাতকদের সুস্থ রাখতে এনআইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কর্তব্যরত নার্স জানান, বাচ্চাদের ওজন কম থাকায় অবজারভেশনে রয়েছে। অক্সিজেন দিতে হচ্ছে না। বাচ্চাদের সঠিক সেবা দেওয়া হচ্ছে।

বিথী বেগমের স্বজনরা জানান, এই দম্পতির ১০ বছরের এক সন্তান রয়েছে। একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় বিথী বেগমের স্বামী হায়দার আলী ও তার পরিবার ও স্বজনরা খুশি। হায়দার আলী তার সন্তানদের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

এ বিষয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. আলী হাসান বলেন, প্রসব-ব্যাথা নিয়ে বিথী নামের এক নারী তাদের হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তিনি একসঙ্গে ৪ সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা
গৃহবধূ নির্যাতন মামলায় নতুন মোড়, স্বামীর দাবি অপপ্রচার
ছবি: সংগৃহীত
পাবনায় ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
ছবি: সংগৃহীত
উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক