• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গভীর রাতে ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৫:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাছে বিরাসার এলাকায় একটি ব্যাটারির ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়,শহরতলীর বিরাসার এলাকার ছোট্ট মিয়ার ব্যাটারি ভাঙ্গারির গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দোকানে থাকা পুরাতন ব্যাটারি ও প্লাস্টিক সামগ্রীর কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় পুরো এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পরে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা যে যা পারে তা নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

অগ্নিকাণ্ডের সময় প্রতিষ্ঠানটির মালিক ছোট্ট মিয়া কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডের কারণে তার কমপক্ষে দুই কোটি টাকার পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে সরাইল থেকে আরও দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এ ছাড়া কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে প্রতিষ্ঠানটিতে দাহ্য পদার্থ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে জামিন পেলেন নাবালক তিন সন্তানের সেই মা
অবশেষে জামিন পেলেন নাবালক তিন সন্তানের সেই মা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলে ২০ শিশু
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলে ২০ শিশু
স্বাস্থ্য সহকারী সায়েদ হোসেন তুহিনের জানাযা নামাজ অনুষ্ঠিত
স্বাস্থ্য সহকারী সায়েদ হোসেন তুহিনের জানাযা নামাজ অনুষ্ঠিত