• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বরগুনায় গ্রাম আদালত নিয়ে ব্যতিক্রমধর্মী ‘রেডিও উৎসব’

বরগুনা প্রতিনিধি    ১৩ মে ২০২৬, ০৯:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ব্যতিক্রমধর্মী ‘রেডিও উৎসব।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের “সুবর্ণজয়ন্তী” সম্মেলন কক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অনিমেষ বিশ্বাস। সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আজিজ।

শুরুতেই স্বাগত বক্তব্য দেন লোকবেতারের পরিচালক ও সাংবাদিক মনির হোসেন কামাল। পরে গ্রাম আদালতের কার্যক্রম, সুফল এবং সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য চিত্তরঞ্জন শীল, জেলা এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মোশাররফ হোসেন এবং বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ।

গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বরগুনা ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী মোঃ রকিবুল ইসলাম বিষয়ভিত্তিক উপস্থাপনায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

উৎসবজুড়ে ছিল আলোচনা সভা, প্রদর্শনী স্টল, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া সাতজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতকে আরও কার্যকর, নারীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আইন সহায়তা, সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ, ডিজিটাল মনিটরিং ও টেকসই ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জাহিদুল/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমিরের মৃত্যু
ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমিরের মৃত্যু
জলাতঙ্কে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু
জলাতঙ্কে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু
সরকারের নির্বাচনী ইশতেহারের সুফল নিয়ে প্রেস ব্রিফিং
পঞ্চগড় সরকারের নির্বাচনী ইশতেহারের সুফল নিয়ে প্রেস ব্রিফিং