• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ, আলোচনায় ৮ নেতা

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ০৫:৫০ পি.এম.
ছবি : সংগৃহীত

পঞ্চাশ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা নিয়ে প্রথমবারের মতো সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শীঘ্রই মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলে বিএনপির একাধিক উচ্চপর্যায়ের থেকে ইঙ্গিত পাওয়া গেছে। 

বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেছেন, ফেসবুকে দেখা যাচ্ছে- অনেকে মন্ত্রী হবেন, বিভিন্ন মন্ত্রনালয়ে রদবদল হবে। তবে এ ব্যাপারে আমাদের কাছে সঠিক কোন তথ্য নেই।

বর্তমান মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। একই সাথে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আট জন মন্ত্রী ও তিন জন প্রতিমন্ত্রী। সরকারের কাজে গতিশীলতা আনতে তিন থেকে পাঁচজন নতুন মুখ বিবেচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক বিষয়। প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে তিনি চাইলে কাউকে দায়িত্ব দিতে পারেন বা কাউকে দায়িত্ব থেকে সরিয়ে নিতে পারেন।

মন্ত্রিপরিষদে যুক্ত হওয়ার আলোচনায় রয়েছেন সংসদ সদস্য আবদুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সেলিমা রহমান এবং টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান।

উল্লেখ্য,  এর আগে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৪৬ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভা গঠন করলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৬০ জনে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
গণঅভ্যুত্থানের পর দায়ের করা ১৯৫ সিআর মামলার ১৪টিই ভুয়া
গণঅভ্যুত্থানের পর দায়ের করা ১৯৫ সিআর মামলার ১৪টিই ভুয়া
হাছান-নওফেলসহ ১৭ আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ
হাছান-নওফেলসহ ১৭ আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ