• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

থানায় সালিশ বৈঠকে এসে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি    ১৩ মে ২০২৬, ০১:১৩ পি.এম.
গ্রেপ্তার হওয়া কাজী জাহানারা পারভীন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার হওয়া কাজী জাহানারা পারভীন। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর থানায় একটি পারিবারিক বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত সালিশি বৈঠকে অংশ নিতে গিয়ে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে একটি হত্যা মামলায় আটক দেখিয়ে থানায় নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ মে) রাতে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর থানার গোল চত্বরে ওই সালিশি বৈঠক চলছিল।

স্থানীয় একটি পরিবারের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে সেখানে আলোচনা চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উপস্থিত রাজনৈতিক নেত্রীদের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ঘটনার সময় উপস্থিত থাকা পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীনকে পুলিশ আটক করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গ্রেফতারের সময় তিনি রাজনৈতিক স্লোগান দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই রাতেই তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে অন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তীতে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, কাজী জাহানারা পারভীনকে একটি পুরোনো হত্যা মামলার ভিত্তিতে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি রামগঞ্জ এলাকার একটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা
গৃহবধূ নির্যাতন মামলায় নতুন মোড়, স্বামীর দাবি অপপ্রচার
ছবি: সংগৃহীত
পাবনায় ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস