• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ১২:০৭ পি.এম.
একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রেস উইং
একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রেস উইং

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর নিয়মিত সভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভার কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় মোট ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাঁচটি নতুন প্রকল্প, পাঁচটি সংশোধিত প্রকল্প এবং চারটি মেয়াদ বৃদ্ধি করা প্রকল্প।

ব্যয়ের কাঠামো অনুযায়ী, মোট অর্থের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা। পাশাপাশি প্রকল্প ঋণ হিসেবে ধরা হয়েছে ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত
সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
তথ্য উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে
ছবি: সংগৃহীত
বাজেট ২০২৬-২৭ কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ