জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন

জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে ৪৪১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নতুন সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত তালিকায় নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টদের তথ্যমতে, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে নতুন সদস্য নির্বাচন করা হয়েছে। এর মাধ্যমে জাতীয় প্রেস ক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে।
তালিকা প্রকাশের পর নতুন সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ দেখা যায়। অনেকেই এটিকে সাংবাদিকতা পেশায় তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও পেশাগত স্বীকৃতির গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
জাতীয় প্রেস ক্লাব দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য