• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ১২:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে তিন বাংলাদেশির মৃত্যুর খবর এলো। এছাড়া পৃথক হামলায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

নিহত শুভ কুমার দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, “সোমবার রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হন শুভ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি।”

মঙ্গলবার দুপুরে নিহতের পরিবারও বিষয়টি জানতে পেরেছে।

নিহতের বাবা সুরঞ্জন দাস বলেন, “শুভ প্রায় তিন বছর ধরে লেবাননে ছিল। সেখানে একটি বাড়ি ও ফলের বাগান দেখাশোনার কাজ করতো। তার আয়ের ওপরই নির্ভরশীল ছিল আমাদের পরিবার।”

সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়ের যেব্দীন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার আরও দুজন নিহত হন। তারা হলেন- সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদামাটি এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।

এদিকে সোমবার রাতে পৃথক হামলায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছে লেবাননে বাংলাদেশ দূতাবাস। এ নিয়ে পশ্চিম এশিয়াজুড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ৯ বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশে প্রাণ হারানোর কথা জানা গিয়েছে। এর মধ্যে লেবাননে এক নারীসহ চারজন, সংযুক্ত আবর আমিরাত ও সৌদি আরবে দুজন করে এবং বাহারাইনে একজন নিহত হয়েছেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত
সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
তথ্য উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে
ছবি: সংগৃহীত
বাজেট ২০২৬-২৭ কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ