• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাগরপুরে অবৈধ বালু পরিবহন, ১০ হাজার টাকা জরিমানা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১২ মে ২০২৬, ১০:২৬ পি.এম.
ছবি : ভিওডি বাংলা
ছবি : ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের দেওআকুটিয়া মৌজায় অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাসুদ রানা (পিতা- মো. শওকত), সাং-পাকুটিয়া, অবৈধভাবে বালু পরিবহন করার সময় হাতে-নাতে আটক হন। পরে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৪ ও ৬৬ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে বালুবাহী একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সড়ক ও পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে বালু পরিবহনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন। জনস্বার্থে আরও কঠোর পদক্ষেপ কামনা করেন এলকাবাসী।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা
গৃহবধূ নির্যাতন মামলায় নতুন মোড়, স্বামীর দাবি অপপ্রচার
ছবি: সংগৃহীত
পাবনায় ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস