• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাগরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১২ মে ২০২৬, ০৪:৩২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) কর্তৃক আয়োজিত হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে নাগরপুর এরিয়া অফিস শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। উদ্যোক্তা তৈরির পাশাপাশি দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যেই এই সহায়তা প্রদান করে ব্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নূরে আলম সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল-১ এর আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রজিৎ কুমার পাল, টাঙ্গাইল-২ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, ডিএসএস কৃষি তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অতিথিরা ২০ জন নারি উদ্যোক্তার মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেন।

ভিওডি বাংলা/মো. নজরুল ইসলাম/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা
গৃহবধূ নির্যাতন মামলায় নতুন মোড়, স্বামীর দাবি অপপ্রচার