• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মধুমতী নদী থেকে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি    ১২ মে ২০২৬, ০৩:১১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদী থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর বুদ্ধি প্রতিবন্ধী তরুণী সীমার (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ইচাখালির চর এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সহায়তায় তার নিথর দেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ মে রোববার দুপুর ৩টার দিকে লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতী নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতের কারণে নিখোঁজ হন সীমা। এরপর থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চালাচ্ছিলেন।

অবশেষে মঙ্গলবার নিখোঁজের দুই দিন পর ইচাখালির চরে তার মরদেহ ভেসে ওঠে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা
গৃহবধূ নির্যাতন মামলায় নতুন মোড়, স্বামীর দাবি অপপ্রচার