• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ১২:৫৫ পি.এম.
ছবি : সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে দুই কৃষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১১ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রির সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত দুই কৃষক হলেন কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, বিভিন্ন রোগের উপকার হবে এমন দাবি করে অভিযুক্ত দুই কৃষক প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজৈরের বিভিন্ন দোকানে অভিযান
রাজৈরের বিভিন্ন দোকানে অভিযান
কুড়িগ্রামের কচাকাটাকে উপজেলা করার দাবিতে স্মারকলিপি প্রদান
কুড়িগ্রামের কচাকাটাকে উপজেলা করার দাবিতে স্মারকলিপি প্রদান
গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক
গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক