• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ১২:৫২ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তাকে ‘মাননীয়’ বলে সম্বোধনের প্রয়োজন নেই। শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনার সময় তিনি এ কথা জানান।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটির শুরুতেই তিনি শিক্ষার্থীদের প্রশ্ন নেওয়া শুরু করেন।

এ সময় প্রশ্ন করেন শিক্ষার্থী মোবাশ্বেরুজ্জামান হাসান। প্রশ্ন করার আগে তিনি প্রধানমন্ত্রীকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে তারেক রহমান তাৎক্ষণিকভাবে বলেন, এ ধরনের আনুষ্ঠানিক সম্বোধনের প্রয়োজন নেই। পরে তিনি শিক্ষার্থীদের স্বাভাবিক ও সহজভাবে কথা বলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মতামত ও প্রশ্ন শোনেন প্রধানমন্ত্রী। উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা করেন তিনি।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ধর্ষণ মামলার সংখ্যা বাড়ার কারণ ব্যাখ্যা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত
সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
তথ্য উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে