• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ১১:৪০ এ.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ইউজিসির জাতীয় কর্মশালায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ইউজিসির জাতীয় কর্মশালায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে অনুষ্ঠিত জাতীয় কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে এ কর্মশালা শুরু হয়।

‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এ কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। উচ্চশিক্ষা খাতের উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়।

আয়োজকরা জানান, দিনব্যাপী এ কর্মশালায় মোট পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কাঠামো, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের নানা দিক তুলে ধরা হবে।

এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি সে সময় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ধর্ষণ মামলার সংখ্যা বাড়ার কারণ ব্যাখ্যা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত
সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
তথ্য উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে