• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ১০:৪৪ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড় হতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বরে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা
গৃহবধূ নির্যাতন মামলায় নতুন মোড়, স্বামীর দাবি অপপ্রচার