• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের অসহায়দের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ মন্ত্রী রবিউলের ক্যারিশমায় কান্নার বদলে স্বস্তি সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি কিউবায় ভয়াবহ বিদ্যুৎ ও খাদ্য ঘাটতিতে চরম দুর্ভোগ মেসির বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলেন কোচ স্কালোনি

কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০৯:১৪ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনিতে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এই অনিয়মের প্রতিবাদে এবং চাল পাওয়ার দাবিতে সোমবার (১১ মে) উপজেলা সরকারি সমন্বয় অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বঞ্চিত কার্ডধারী জেলেরা।

উপজেলার চরদৌলত খাঁন ইউনিয়নের ভুক্তভোগী জেলেরা এই কর্মসূচিতে অংশ নেন।

অভিযোগে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী কার্ডধারী প্রকৃত জেলেদের মাঝে বরাদ্দকৃত চাল বিতরণ করার কথা। কিন্তু চরদৌলত খাঁন ইউপি চেয়ারম্যান চান মিয়া শিকদারের বিরুদ্ধে অভিযোগ; তিনি প্রকৃত কার্ডধারী জেলেদের চাল না দিয়ে অনিয়মের আশ্রয় নিয়েছেন। নিয়মবহির্ভূতভাবে সেই চাল তিনি নিজস্ব লোকবল ও স্বজনদের মাঝে বিতরণ করেছেন বলে দাবি করেছেন ক্ষুব্ধ জেলেরা।

চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কার্ডধারী জেলে দেলোয়ার কবিরাজ, মাইনউদ্দীন সরদার, সামচুল হাওলাদার, সোনিয়া, ইয়াসিন, রেজাউল কবীরাজ ও শহিদুল কবিরাজ। তারা বলেন, আমাদের কার্ড থাকা সত্ত্বেও আমাদের চাল দেওয়া হয়নি। চেয়ারম্যান চান মিয়া শিকদার কোনো কার্ড ছাড়াই তার নিজস্ব দলবলকে চাল দিয়েছেন বলে অভিযোগ করেছে। আমরা এই অন্যায়ের বিচার চাই। চাল না পাওয়া পর্যন্ত আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব।"

অনিয়মের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান চান মিয়া শিকদার জানান, "চাল বিতরণে কোনো স্বজনপ্রীতি করা হয়নি। চাল জেলেরাই পেয়েছেন, তাদের অভিযোগ সঠিক নয়।"

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রনব কুমার জানান, "কার্ডধারী জেলেরা চাল পাননি- এমন বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে রেড ক্রিসেন্ট সিটির সভা ও কমিটি নির্বাচন সম্পন্ন
রাজশাহীতে রেড ক্রিসেন্ট সিটির সভা ও কমিটি নির্বাচন সম্পন্ন
হরিপুর উন্নয়নে ইউএনওকে ২৭ দফা স্মারকলিপি ‘অক্সিজেনে’র
হরিপুর উন্নয়নে ইউএনওকে ২৭ দফা স্মারকলিপি ‘অক্সিজেনে’র
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি