• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন রাজারহাট উপজেলা ক্রিকেট দল

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০৮:২৪ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ক্রিকেট দল। 

কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটাররা অংশ গ্রহন করেন। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে রাজারহাট দল।

 ৩ মে প্রথম ম্যাচে ফুলবাড়ি উপজেলার বিপক্ষে ১০ ওভারের খেলায় ৬ উইকেটে জয়লাভ করে তারা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। এরপর ৮ মে অনুষ্ঠিত সেমিফাইনালে কুড়িগ্রাম জেলা দলকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে ওঠে রাজারহাট।

রোববার (১০ মে) অনুষ্ঠিত চূড়ান্ত ফাইনাল ম্যাচে চর-রাজিবপুর উপজেলার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে মাত্র ২ রানের ব্যবধানে জয় তুলে নেয় রাজারহাট। এই রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা ঘরে তোলে তারা।

টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রাজারহাট উপজেলার আদনান, সাদমান ও অর্ঘ নাঈমসহ মোট চারজন ক্ষুদে ক্রিকেটার বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ অর্জন করেছে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিশিষ্ট ক্রীড়াবিদ শফিকুল ইসলাম বেবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ১০ গ্রাম, আহত অর্ধশত
ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড
হঠাৎ মাথা ঘুরে পড়লেন শতাধিক শ্রমিক, কারখানায় আতঙ্ক
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ